News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদনান তাহসান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৮:১৫ পিএম যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদনান তাহসান

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ১নং যুগ্ম সদস্য সচিব আদনান তাহসান। গত ২৮ অক্টোবর ঘোষিত কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়।

আদনান তাহসানের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা শুরু হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাধ্যমে। তিনি একসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  নারায়ণগঞ্জ জেলার রাজনীতির সাথে সক্রিয় হয়ে বন্দর থানার তত্ত¡াবধানে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখেন। এবার তিনি জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

তার এই নতুন দায়িত্বকে ঘিরে রাজনৈতিক ও সাংগঠনিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালনকালে তিনি যেভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন, জাতীয় যুবশক্তির নতুন দায়িত্বেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

ছাত্ররাজনীতি থেকে যুবসংগঠনের নেতৃত্বে আসা আদনান তাহসানের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং তরুণদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি কতটা সফল হন, তা সময়ই বলে দেবে। নতুন দায়িত্বে তার কার্যক্রম ও সাংগঠনিক ভূমিকার ওপর নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।