বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও করোনা যোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি পেয়েছেন ২৯৯ ভোট। তিনি সদস্য পদে নির্বাচন করেছেন। যদিও তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর জন্য উক্ত পদ ছেড়ে দিয়ে সদস্য পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া আবু আল ইউসুফ খান টিপুর থেকে বেশি ভোট পেয়েছে। ১৮৪ ভোট পেয়ে টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে মোট ভোট পড়েছে ১৬৭৯টি, বাতিল হয়েছে ৫৫টি ভোট। এর মধ্যে মাকসুদুল আলম খন্দকার পেয়েছেন ২৯৯ ভোট, অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
সদস্য পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে এনসিপি নেতা নিরব রায়হান পেয়েছেন ১১০ ভোট, হারুনুর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট, নাজমুল হক (নির্দলীয়) পেয়েছেন ৮৭ ভোট।
শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
































আপনার মতামত লিখুন :