ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মশাবাহিত এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করতে শহরের বালুরমাঠস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) লাল সবুজ সোসাইটির ব্যানারে আয়োজিত এ প্রতীকী কর্মসূচিতে ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
কর্মসূচির মাধ্যমে মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত মশারি ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই হোক প্রথম পদক্ষেপ—নিজে সচেতন হই, পরিবারকে সচেতন করি, গড়ে তুলি ডেঙ্গুমুক্ত পরিবেশ।




































আপনার মতামত লিখুন :