নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান’র রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবকে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছে। এখনো তাদের মুখে এমন তথ্য না পাওয়া গেলেও তাদের অনুসারীরা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। অন্যদিকে বিগত ১৭ বছর রাজনৈতিকভাবে হামলা মামলা কারাবন্দি সহ নির্যাতিত হওয়ায় উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তোড়জোড় চালিয়ে যাচ্ছে। যার মধ্যে এমপিদের স্বজন ঘনিষ্টজনরাই রয়েছেন আলোচনায়।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেতা ও এমপি পুত্রদের নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থী নির্বাচন, তৃণমূলের সমর্থন আদায় এবং সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার বিষয়গুলোকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বাড়ছে আগ্রহ। একই সঙ্গে আলোচনায় উঠে আসছেন কয়েকজন সংসদ সদস্যের ছেলে ও জাতীয় সংসদ নির্বাচনে বঞ্চিত প্রার্থীদের নাম।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর নারায়ণগঞ্জ জেলার পাচঁটি উপজেলা পর্যায়ে রাজনৈতিক নেতৃত্বের অবস্থান, দলীয় প্রভাব এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা নিয়ে নানা আলোচনা চলছে। সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের ভূমিকা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। এ ক্ষেত্রে তৃণমূলের সমর্থন, সাংগঠনিক পরিচিতি এবং স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অন্যদিকে, সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের রাজনৈতিক তৎপরতা নিয়েও আলোচনা রয়েছে। তবে কারা সরাসরি নির্বাচনে অংশ নিতে আগ্রহী, কারা সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এবং দলীয়ভাবে তাঁদের বিষয়ে কী সিদ্ধান্ত এখনো প্রকাশ পাওয়া যায়নি।
জানা, মতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি জেলা যুবদলের সভাপতি ছিলেন এবং রূপগঞ্জের এমপি মুস্তাফিজুর রহমান দীপুর আস্থাভাজন হিসেবে পরিচিত। এছাড়াও যুবদল ও মহিলা দলের নির্যাতিত নেতা-নেত্রীরা রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে আলোচনায়।
আলোচিত আড়াইহাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার গুঞ্জন রয়েছে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভীন আখতার সহ কয়েকজন। এদের মধ্যে বর্তমান এমপি নজরুল ইসলাম আজাদের দূরত্ব রয়েছে বেশি ভালো। জাতীয় সংসদ নির্বাচনে আজাদের বিরুদ্ধে অবস্থানের কারণে পারভীন আখতারকে বহিস্কার ও সুমন সর্তক করে বিএনপি।
সবচেয়ে ছোট উপজেলা বন্দর। এই উপজেলা বেশিভাগ সময়ে বিএনপি নেতারা চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। বিগত ১৭ বছরের মধ্যে মাত্র পাচঁ বছর চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন এক আওয়ামীলীগের নেতা। অন্যদিকে মাত্র দুই মাসে দায়িত্ব পালন অপসারিত হয়েছে জাতীয় পার্টির এক নেতা। এবার বিএনপির ক্ষমতা গ্রহণের পর থেকে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলোচনা রয়েছেন এমপি পুত্র ও তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। বিগত সময়ে এই উপজেলা চেয়ারম্যান ছিলেন এমপির ভাই আতাউর রহমান মুকুল। তিনি দুইবারের চেয়ারম্যান হয়ে দায়িত্ব পালন করে ছিলেন।
আরেক এমপি আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও তার রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবকে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলোচনা উঠেছে। বিগত আওয়ামীলীগ সরকার আমলে এমপি মান্নান এই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে ছিলেন। যার কারণে সেই জনপ্রিয়তা বজায় রাখার লক্ষ্যে ছেলে সজীবকে চেয়ারম্যান পদে রাখার গুঞ্জন উঠেছে।
অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এবার নতুন চমক সৃষ্টি করতে চায় প্রত্যাশিত বিএনপি নেতারা। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার আমলে বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস দীর্ঘ ১৫ বছর সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এবার তার স্থলে নতুন করে প্রত্যাশিত নেতাদের লাইন দেখা গেছে। ইতোমধ্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রার্থী হতে তৎপর রয়েছেন। দুই জনের নামে সমালোচনা রয়েছে ফতুল্লা এলাকায়, ইতোমদ্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী চাঁদাবাজি অভিযোগে গ্রেপ্তার ও বহিস্কার হয়েছিলেন।
নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয়, প্রার্থী নির্ধারণ এবং দলীয় সিদ্ধান্তের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী হওয়ার আগ্রহের দলের কঠিন সিদ্ধান্ত নিয়ে রাখার আহবান জানিয়েছেন তৃনমূল।

































আপনার মতামত লিখুন :