News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পাশের হার ৪৫.৭৮ শতাংশ, সবচেয়ে কম পাশ সোনারগাঁয়ে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৬:৪২ পিএম নারায়ণগঞ্জে পাশের হার ৪৫.৭৮ শতাংশ, সবচেয়ে কম পাশ সোনারগাঁয়ে

২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাশের হার ৪৫.৭৮ শতাংশ এবং আলিমে পাশের হার ৭৩.৮৪ শতাংশ। আর জেলায় এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন এবং আলিমে মোট জিপিএ-৫ পেয়েছেন ২৫জন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী।

তিনি বলেন, এ বছর এইচএসসিতে নারায়ণগঞ্জ জেলা থেকে মোট ২২ হাজার ২৩৮ শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় মোট ৯৭৫জন শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে এইচএসসিতে ১০ হাজার ১৮২ জন পরীক্ষার্থী এবং আলিমে ৭২০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হোন।

এদিকে জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, জেলার ৫ উপজেলা থেকে এইচএসসিতে সোনারগাঁয়ে এবং আলিমে বন্দর উপজেলায় সবচেয়ে কম পাশ করেছে। এইচএসসিতে সদর উপজেলায় ৫২. ৮৩ শতাংশ, বন্দর উপজেলায় ৩২.৫০ শতাংশ, সোনারগাঁয়ে ৩০.৩৪ শতাংশ, আড়াইহাজারে ৪৩.৫৫ শতাংশ এবং রূপগঞ্জ উপজেলায় ৪১.৭৮ শতাংশ পাশ করেছেন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সদর উপজেলায়। আর আলিমে সদর উপজেলায় ৭৫.৭১ শতাংশ, বন্দর উপজেলায় ৫১.১২ শতাংশ, সোনারগাঁয়ে ৯২.৭০ শতাংশ, আড়াইহাজারে ৭০.৪০ শতাংশ এবং রূপগঞ্জ উপজেলায় ৭৫ শতাংশ পাশ করেছেন। বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রুপগঞ্জ উপজেলায়।