বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সাধারণ সম্পাদক পদে টিপু তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীর থেকে ৩০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। এই পদে মোট ভোট পড়েছে ৩৩৮টি। এর মধ্যে আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. রেজাউর করিম খান ১৫৪ ভোট পেয়েছে।
নির্বাচনের ফলাফলের একটি শিট আবু আল ইউসুফ খান টিপু নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।
শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন হওয়ায় ভোট গ্রহণ হয় ৬টি পদে। সেক্রেটারি ১ জন এবং সদস্য পদে পাঁচজন। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে হবেন চেয়ারম্যান।
নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।
এদিকে পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আটজন প্রার্থী। তারা হলেন, নারায়ণগঞ্জ বারের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম খান খোরশেদ, এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক (নির্দলীয়) ও হারুনুর রশীদ খান।
































আপনার মতামত লিখুন :