২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার ৫৮টি কলেজের মধ্যে পাশের হারে সবার শীর্ষে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে সরকারি মহিলা কলেজ।
জানা গেছে, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৪৫৪ জনের মধ্যে ৪৫২ জন পাশ করেছে। ফেল করেছে মাত্র ২ জন। পাশের হার ৯৯.৫৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ জন।
রূপগঞ্জের জলসিড়ি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৫৩ জনের মধ্যে পাশ করেছে ৫২ জন, ফেল করেছে ১ জন। পাশের হার ৯৮.১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ০১ জন।
রূপগঞ্জের জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে ১০১ জনের মধ্যে পাশ করেছে ৮৯ জন, ফেল করেছে ১২ জন। পাশের হার ৮৮.১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ০৪ জন।
নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে পাশ করেছে ২ হাজার ৭০৮ জনের মধ্যে পাশ করেছে ১ হাজার ৯৩৪ জন। ফেল করেছে ৭৭৪ জন। পাশের হার ৭১.৪১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন।
সরকারী তোলারাম কলেজে ২ হাজার ৯০৭ জনের মধ্যে পাশ করেছে ১ হাজার ৮৪৪ জন, ফেল করেছে ১ হাজার ৬৪ জন। পাশের হার ৬৩.৪৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫২ জন।



































আপনার মতামত লিখুন :