News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপুর পূর্ণ প্যানেল বিজয়ী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:২৪ পিএম রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপুর পূর্ণ প্যানেল বিজয়ী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পূর্ন প্যানেলে বিজয় লাভ করেছে অ্যাডভোকেট নবী হোসেন ও টিপু পরিষদের প্রার্থীরা।

সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি টিপু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. রেজাউর করিম খান ১৫৪ ভোট পেয়েছে। মোট ভোট পড়েছে ৩৩৮টি।

অন্যদিকে পাঁচটি সদস্য পদে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার পেয়েছেন ২৯৯ ভোট, অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

সদস্য পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে এনসিপি নেতা নিরব রায়হান পেয়েছেন ১১০ ভোট, হারুনুর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট,  নাজমুল হক (নির্দলীয়) পেয়েছেন ৮৭ ভোট। সদস্য পদে মোট ভোট পড়েছে ১৬৭৯টি, বাতিল হয়েছে ৫৫টি ভোট।

শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।