News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৮:১০ পিএম বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সেবনরত অবস্থায় ৬ জন, পূর্বের মামলার ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া পূর্বের মামলায় ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।