News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়নের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১০:০৫ পিএম আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়নের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের আইনজীবী সমাজ সহ বিভিন্ন প্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন। শনিবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন দেশের সব আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময়ে দলীয় আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই আইনজীবী ফোরামের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। আশা আগামী দিনেও আইনজীবী ফোরাম তার ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এগিয়ে যাবে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি নারায়ণগঞ্জ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউট হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্বেও ছিলেন।