নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে ধরতে পুলিশ অভিযান চালানোর সময়ে বিক্ষোভ দেখিয়েছে অনুসারীরা। শত শত নারী পুরুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভের কারণে পিছু হটে। ১৫ সেপ্টেম্বর রাত ৮টায় বন্দরের মদনগঞ্জ এলাকাতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, সাগরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানিয়ে বন্দর থানা পুলিশের একটি টিম মদনগঞ্জে সাগরের বাড়ি ও অফিসে যায়। ওই সময়ে অফিসে বসা ছিলেন সাগর। পুলিশের খবর পেয়ে আশেপাশের শত শত লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। সময় বাড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতি বেড়ে যায়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়।
স্থানীয়রা জানান, সাগর এলাকাতে খুব জনপ্রিয়। সে আওয়ামী লীগের রাজনীতি করলেও কোন ধরনের ধংসাত্মক কাজে নাই। পুলিশ তাকে আটক করতে এসেছে খবর পেয়ে লোকজন ক্ষেপে উঠে। এ কারণেই তারা বিক্ষোভ করেছে।
বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, পুলিশের একটি টিম সাগরকে আটক করতে গিয়েছিল। কিন্তু সে অফিস ও বাসা থেকে কৌশলে পালিয়ে গেছে।


























-20260912144331.jpg)









আপনার মতামত লিখুন :