রাতে পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। রেড ক্রিসেন্টের ইতিহাসে এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রেড ক্রিসেন্টের আজীবন সদস্যরাও ব্যাপক উচ্ছ¡সিত। কারণ রেড ক্রিসেন্টে এই প্রথমবারের মতো ভোটাভোটির মাধ্যমে নির্বাচিত হচ্ছে প্রার্থীরা।
জানা গেছে, নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনের মতো সব ধরনের প্রস্তুতির মাধ্যমে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে ব্যতিক্রমী প্রার্থী এনসিপির নিরব রায়হান। নির্বাচন করছেন 'কার্যকরী সদস্য' পদে। সেই সাথে নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে একমাত্র তরুণ প্রার্থী তিনি।
এই প্রসঙ্গে নিরব রায়হান বলেন, "সর্বমহলে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া জরুরি। আমি বিশ্বাস করি, তরুণরাই আগামী এবং তরুণদের হাত ধরেই আগামীর একটি আকাক্সিক্ষত সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। রেড ক্রিসেন্টে যারা ফিল্ড পর্যায়ের মানবিক কাজে অংশ নেয় এর অধিকাংশই তরুণ। আমি সেই তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।’’
তিনি আরও জানান, "রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের যারা আজীবন সদস্য রয়েছেন। রেড ক্রিসেন্ট সংক্রান্ত যেকোনো কর্মকান্ডে আমি তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে চাই। বিগত সময়ের একটি অ্যাডহক কমিটিতে কাজ করার সুবাদে আমি লক্ষ্য করেছি, এখানে আজীবন সদস্যদের সঠিক মূল্যায়ন করা হয় না বা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় না। আমি চাই তাদের মূল্যায়ন ও অংশীদারত্ব।
নিরব রায়হান আরও বলেন, "আমি নির্বাচিত হলে রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটকে ঘিরে সার্বিক উন্নয়নে আমি ভূমিকা রাখবো। এবং আমি ব্যাপকভাবে আশাবাদী ভালো কিছু হবে।"
প্রসঙ্গত, প্রতিদ্ব›দ্বীতাতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট নবী হোসেন। এখন নির্বাচন হচ্ছে দুইটি ব্যালটে। একটি ব্যালটে সেক্রেটারি পদে লড়ছেন দুইজন এবং আরেক ব্যালটে সদস্য পদে লড়ছেন আটজন। নির্বাচনে ভোট প্রদান করতে হবে ছয়টি। সেক্রেটারি পদে একটি এবং সদস্য পদে পাঁচটি। কম বা বেশি হলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে। এর মধ্যে সেক্রেটারি পদে নির্বাচিত হবেন একজন এবং সদস্য পদে নির্বাচিত হবেন পাঁচজন।




































আপনার মতামত লিখুন :