News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১০:৩৮ পিএম সিদ্ধিরগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের  আয়োজনে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী চিকিৎসা সেবা রোগীদের ফ্রি ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ অক্টোবার সকাল দশটায় মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আমন্ত্রিত প্রধান মেহমান হিসেবে কর্মসূচিটি উদ্বোধন করেন।

শেখ মোহাম্মদ অপুর ৮ নম্বর ওয়ার্ডে নিজ রাজনৈতিক কার্যালয়ে উক্ত ফ্রি মেডিকেল টিমের আনুষ্ঠানের প্রধান অতিথি  নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক ও সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম শামসুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর জাসাস এর সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ মজিব,এবং নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি ও যুবদল নেতা মোঃ শরিফুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মমতাজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড যাসের সভাপতি রিপন ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, ৮নং ওয়ার্ড বিএনপি'র  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই  মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপি'র দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কাজী গোলাম জেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা  দেলোয়ার হোসেন, কাদির এবং সদস্য যুবদল নেতা  আব্দুল হালিম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন থানা যুবদলের নেতৃবৃন্দ মো. সাইফুল ইসলাম  মাসুদ খান,মোহাম্মদ সানাউল্লাহ সাব্বির আহমেদ হৃদয়,হিরা, জুয়েল, সাব্বির, মো. ফারুক দেওয়ান,শিশির আহমেদ বাবু, জামাল হোসেন শাওন আমির ফয়সাল বাবু, মো. সিদ্দিক, মো. ইয়াসিন, কাউসার হামিদ, কাজল আওলাদ হোসেন, ফয়সাল বাবু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মো. তাইজুল ইসলাম তাজুল ও ৮ নং ওয়ার্ড যুবদলের নেতা কাউসার আহমেদসহ যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অন্যান্য নেতাকর্মী।

এ ধরনের জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা  প্রাপ্তিতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন শেখ মোহাম্মদ অপু।