নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৬ জন মাদক ব্যবসায়ীসহ ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ৩ জন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্য এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন রয়েছেন। এছাড়া আসামিদের কাছ থেকে মোট ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা এবং ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানাভিত্তিক অভিযানে সর্বোচ্চ ৩০ জন গ্রেপ্তার হয়েছে ফতুল্লা মডেল থানায়। সেখানে ৭৩ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী, ১৮ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ২ জন, অন্যান্য ধারার ১ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যকে আটক করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। তাদের মধ্যে ২ মাদক ব্যবসায়ী, ৯ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য রয়েছে। বন্দর থানায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী, ২ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।সোনারগাঁও থানায় ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। এর মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য রয়েছে। আড়াইহাজার থানায় ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানায় ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। সদর থানায় ১৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীসহ ৪ জন।




































আপনার মতামত লিখুন :