News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কদম রসুল দরগাহ ইতিহাস ঐতিহ্যের অংশ : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৮:৩৭ পিএম কদম রসুল দরগাহ ইতিহাস ঐতিহ্যের অংশ : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আজ শুক্রবার দুপুরে বন্দর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ শরিফ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন। কদম রসুল দরগাহ মুসলিম সম্প্রদায়ের কাছে একটি পবিত্র ও ঐতিহাসিক স্থান। দরগাহের সার্বিক অবস্থা, সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দরগাহ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির দরগাহের পবিত্রতা রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ধর্মীয় স্থানগুলোর মর্যাদা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কদম রসুল দরগাহ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে কদম রসুল দরগাহের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।