জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। দলীয় নেতা ক্যাডারদের প্রশাসক হিসেবে বসিয়ে সরকার
একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। আমি নারায়ণগঞ্জে এসে বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি। চাঁদাবাজরা তাদের ভাল থাকতে দিচ্ছে না। আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হয় অথচ বিগত দিনে জান্নাতের টিকেট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে। অমুক নেতার নাম নিলে অযু করা লাগবে তারাই বলেছে। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার চাঁদাবাজদের ঘরে ঘরে পাঠিয়ে দেয়। চোরের মায়ের বড় গলার মতো।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
সম্মেলন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারকে পরিচয় করিয়ে দেন।





































আপনার মতামত লিখুন :