বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমনের মাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১৯ জুন এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে চরঘারমোড়াস্থ নিজ বাসভবনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি, বাদ জুম্মা কাঙ্গালীভোজ ও বিশেষ দোয়া। কর্মসূচীতে দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক সাব্বির আহমেদ সেন্টু, মো. আবুল হোসেন, মো. মনির হোসেন, আবু তালেব,শামসুল হক, সেলিম মিয়া, নুর মোহাম্মদ, জনি আহমেদ, মোশাররফ হোসেন, হৃদয় সহ অন্যান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মিলাদ পরিচালনা করেন নরপদি প্রধানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইমাম হোসাইন রেজা ও দোয়া পরিচালনা করেন নরপদী প্রধান বাড়ি মাওলান নুরুল ইসলাম ওলিপুরী।































আপনার মতামত লিখুন :