নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্র শিশু ইমরানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
শুক্রবার রাত ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমরানকে দেখতে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন তিনি। এসময় ইমরানের বাবা ও বোনের সাথে সাক্ষাৎ করেন আল আমিন। পরিবারকে শান্তনা দেয়ার পাশাপাশি যেকোন ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন।
এমপিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আহত ইমরানের বাবা। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এমপির সহায়তা কামনা করেন তিনি। আল আমিনও আশ্বাস দেন এই বিষয়ে যথাসম্ভব উপর মহলে কথা বলে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে সহযোগীতা করবেন তিনি। পাশাপাশি আইনগত ও চিকিৎসাজনিত যেকোন প্রয়োজনে এনসিপি তাদের পাশে আছে।
আবদুল্লাহ আল আমিন বলেন, গত ৯ এপ্রিল বিএনপির নামধারী সন্ত্রাসীরা ঝুট নিয়ে সংঘর্ষে জড়ায়। সেখানে দুই পক্ষ গোলাগুলি করলে মাদ্রাসা ছাত্র ইমরান গুলিবিদ্ধ হয়। ইমরান ১০ পাড়া কোরআন হাফেজ। এমন একটি মাসুম বাচ্চা বিনা অপরাধে আজ শয্যাশায়ী। আমরা এই ঘটনার বিচার দাবী করি। প্রশাসন এসব ব্যাপারে নির্বিকার। বিসিকের সন্ত্রাসী রাসেল সহ বিভিন্ন সন্ত্রাসীদের ব্যাপারে তারা কোন পদক্ষেপ নেয়নি। এই সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে গুন্ডামি করেছে। আমি পরিবার ও চিকিৎসকের সাথে কথা বলেছি। যেকোন সহযোগীতা করতে আমরা পাশে আছি। এনসিপির নেতৃবৃন্দ তাদের পাশে আছে। আমরা যেকোন জুলুমের শিকার মানুষের পাশে আছি। প্রশাসনের অবশ্যই এসব ঘটনায় ব্যবস্থা নিতে হবে। এই ধরণের অপরাধ চলতে থাকলে মানুষ সরকার ও প্রশাসনের উপর বেশিদিন আস্থা রাখবে না।
































আপনার মতামত লিখুন :