News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

তিন নেতার দ্বন্দ্বে গুলি অনুসারীদের হাতে অস্ত্র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:৫৬ পিএম তিন নেতার দ্বন্দ্বে গুলি অনুসারীদের হাতে অস্ত্র

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের গোলাগুলিতে বিতর্কে পড়তে যাচ্ছে দলটি| এখানে তিন নেতার নাম বেশী উচ্চারণ হচ্ছে| তাঁরা হলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ ও থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান| তবে তিনজনের দাবী তারা কেউ এতে সম্পৃক্ত না|

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ওই ঘটনায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ইমরান (১২) ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩) গুলিবিদ্ধ হন|

ইমরান মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার পরিবার|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের ঝুট নামাতেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী এনায়েতনগর ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারজিল আহমেদ অভি, মনির, সুমন| এ নিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও তার অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল| এছাড়া এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকাও চাচ্ছিলেন নতুন করে ঝুট নামাতে| তার পক্ষ নেয় রাসেল মাহমুদ| ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে|

হাসপাতালে চিকিৎসাধীন রাকিব জানান, আমি চাঁদনি হাউজিং এ ছিলাম| সেখানে ঝুটের ব্যাবসা নিয়ে দুই গ্রুপের ঝগড়া হয়| আমি ইটের ব্যাবসা করি, আমি সেখানে ইট নামাচ্ছিলাম| এসময় মশিউর রহমান রনি, আরিফ, অভিসহ কয়েকজন আমাকে গুলি করে এবং আমাকে মাথায় কোপ দিয়েছে|

এ বিষয় জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি মোবাইল বলেন, কারখানাটি থেকে বৃহস্পতিবার ঝুট নামার কথা ছিল| কারখানাটি থেকে যারা ˆবধভাবে ঝুট নামাচ্ছিলেন তাদের ওপর হামলা চালানো হয়| তবে ঘটনাটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পুরোটা ব্যবসায়িক| আর এতে আমি কোনোভাবে জড়িত নই, আমি ঘুম থেকে উঠে ঘটনাটি জেনেছি|

রাসেল মাহমুদ জানান, আমি সকালে বাসায় ছিলাম| পরে গাড়িতে এক জায়গায় যাওয়ার সময়ে খবর পেয়ে দ্রুত এখানে আসি| এর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই|

মাসুদুর রহমান জানান, এখানকার ঝুট নিতে আওয়ামী লীগের কেউ কেউ চাঁদা দাবী করছে| বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ তো আর চাঁদা দিবে না| এসব নিয়ে ঝামেলা|