News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ফতুল্লায় শিশু গুলিবিদ্ধ জড়িতদের শাস্তি দাবী এনসিপি নেত্রীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৪৬ পিএম ফতুল্লায় শিশু গুলিবিদ্ধ জড়িতদের শাস্তি দাবী এনসিপি নেত্রীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘর্ষে মাদ্রাসার শিশু ইমরান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রথম যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর গুলি চালানো কোনোভাবেই রাজনৈতিক বিরোধের অংশ হতে পারে না এটি সরাসরি মানবতা বিরোধী অপরাধ।

লুবনা রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা চাপ উপেক্ষা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।

এই ঘটনায় এলাকাবাসীর মাঝেও চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সবাই দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রয়েছি।

প্রসঙ্গত বৃহস্পতিবার ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো একজনের শরীরেও গুলি লাগে।