নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রশাসক নিয়োগ দিয়েছেন| বারংবার যখন হকার ইস্যু নিয়ে কথা হয় তখন কিছুসংখ্যক লোক বলে রাজনৈতিক পৃষ্টপোষকতায় হকাররা ফুটপাতে বসে থাকেন| আবার যখন হকার উচ্ছেদের কথা আসে তখন আবার পুনর্বাসনের কথা আসে| আমি দৃঢ়তার সঙ্গে একটা কথা বলতে চাই, হকার পুনর্বাসনের কথাটাই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার প্রথম চেষ্টা| বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে লোকজন এসেছে, একজন এসে আবার ৭ জন নিয়ে এসেছে| তাদের পুনর্বাসনের দায়িত্ব কোনোভাবেই নগরবাসী নিবে না| এখানে যদি কোনো হকার থেকে থাকেন যারা ভোটার তাদের ক্ষেত্রে বিবেচনা, আলোচনা করা যায়| কিন্তু উচ্ছেদের পরে| তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যেনো উচ্ছেদ অভিযান করা না হয়| দ্বিতীয় কথা, হকার উচ্ছেদ হবে আবার কয়েকজন হকার এখানে বসবেন তা আর কোনোভাবেই করা উচিত না| সিটি করপোরেশন অনেক মোটা অঙ্কের ট্যাক্স নিচ্ছে পাশাপাশি নগরবাসী ট্যাক্সও দিচ্ছে এই ফুটপাত দিয়ে হাটার জন্য| মা-বোনদের পাশাপাশি সবাই যেনো নির্বিঘ্নে হাটাচলা করতে পারে| আর বাহিরের যেসব হকার রয়েছেন তাদের জেলায় মেয়র, প্রশাসক, ডিসি, এসপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দায়িত্ব তারা নিবেন| অটোরিকশা শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশের জন্য অভিশাপ| আমরা অটোরিকশা দৌরাত্ম্য নিয়ে চিন্তিত|
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবনে ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন|
তিনি বলেন, অটোরিকশা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না| আমি যোগাযোগ উপ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি| আগে যারা প্যাডেলচালিত রিকশা ব্যবহার করতো তাদের আগে অগ্রাধিকার দিয়ে নবায়ন করবেন| অটোরিকশা চালকদের কার্ড দিলে তারা বিক্রি করে দিবেন, কার্ড নষ্ট করে দিবেন| আমি এর আগেও প্রস্তাব দিয়েছিলাম অটোরিকশা যদি দুটো কালারের করা যায় এবং তিনদিন করে শহরে চলতে এভাবে নিয়ম করা যায় তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে| এখন যদি অটোরিকশার রং হলুদ করা হয় তাহলে আগামীকালই সব অটোরিকশার রং হলুদ হয়ে যাবে| সবুজ রং করলে সব অটোরিকশার রং সবুজ হয়ে যাবে| সপ্তাহে স্লট করে দিলে আর এই সমস্যা থাকবে না| তাহলে প্রতিদিনও রং পরিবর্তন করাও সম্ভব হবে না| এভাবে আপাতত অটোরিকশা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে| সবশেষ নাসিক প্রশাসকের কাছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমার একটাই অনুরোধ, উচ্ছেদ মানেই উচ্ছেদ এখানে কোনো পুনর্বাসনের কথা উঠবে না| আগে উচ্ছেদ হবে পরে পুনর্বাসনের আলোচনা হবে যারা এখানে ভোটার আছেন, যারা নারায়ণগঞ্জের বাসিন্দা তাদের নিয়ে আমরা চিন্তাভাবনা করবো|































আপনার মতামত লিখুন :