আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে| তারা নির্বাচনের আগে থেকেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন| সেই সাথে তাদেরকে নিজ নিজ ওয়ার্ডে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন|
শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার রুকন (সদস্য) সম্মেলনে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এই নাম ঘোষণা করেন| এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়|
ঘোষিত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১ নং ওয়ার্ডে মো. কফিল আহমাদ, ২ নং ওয়ার্ডে মো. জামাল হোসাইন, ৫ নং ওয়ার্ডে মাওলানা হাবিবুল্লাহ বাহার, ৬ নং ওয়ার্ডে মাওলানা আব্দুল গফুর, ৮ নং ওয়ার্ডে অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, ৯ নং ওয়ার্ডে মো. ইসমাঈল হোসাইন, ১১ নং ওয়ার্ডে মো. খোরশেদ আলম, ১৩ নং ওয়ার্ডে এইচ এম নাসির উদ্দিন, ১৪ নং ওয়ার্ডে মো. সারওয়ারুল ইসলাম খান, ১৫ নং ওয়ার্ডে মো আনিসুজ্জামান, ১৬ নং ওয়ার্ডে মো. আব্দুল বাতেন, ১৭ নং ওয়ার্ডে মো. তমিজ উদ্দিন, ১৮ নং ওয়ার্ডে মো. তোফাজ্জল হোসেন টিয়া, ২১ নং ওয়ার্ডে মো. ফজলুর হাই জাফরি, ২৫ নং ওয়ার্ডে হাফেজ আব্দুল্লাহ ও ২৭ নং ওয়ার্ডে মো. মহিউদ্দিন|
এদের মধ্যে বাকী থাকা ওয়ার্ডগুলো পরে ঘোষণা করা হবে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার| তিনি বলেন, আপাতত এই কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে| বাকীগুলো আলোচনার ভিত্তিতে পরে ঘোষণা করা হবে| একই সাথে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারাও পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারেন|































আপনার মতামত লিখুন :