News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

এশিয়ান হাইওয়েতে গ্যাস লাইনে ফাটল থেকে আগুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:১৩ পিএম এশিয়ান হাইওয়েতে গ্যাস লাইনে ফাটল থেকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়েছে।

শুক্রবার দুপুরে মদনপুর-আড়াইহাজার মহাসড়ক উন্নিতকরণ কাজ করার সময় এশিয়ান হাইওয়ের নয়াপুর বাজারে হঠাৎ তিতাস গ্যাসের সঞ্চালন লাইন থেকে আগুন বের হতে থাকে। পরে স্থানীয়রা বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

এদিকে এ ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের এক পাশে দীর্ঘ লাইনের সারি হয়।

স্থানীয়রা সোনারগাঁ তিতাস গ্যাস বিপণন অফিসের কর্মকর্তাকে কয়েকবার ফোন দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি। পরে বিকেলে স্থানীয়দের চেষ্টায় বালি ফেলে আগুন নেভানো হয়।