ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজার নারায়ণগঞ্জের বন্দরে আসতে কোন বাধা নেই। স্থানীয় আলেম ওলামারা আমির হামজার ওয়াজ মাহফিল নিয়ে আপত্তি করলে অসন্তোষের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের রুমে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয় আমির হামজা আসবেন।
বৈঠকে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
(34)-20261116083043.jpg)
বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘আমরা সকলে ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সকলে এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এ মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে সেটা খোলাসা করে সকলের মনের কষ্ট দূর করে দিবেন। আমরা আশা করি আমির হামজা সাহেবের বক্তব্যে সকল আলেম ওলামারা খুশী হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।’
সোমবার রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার এই আগমনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হলে মাহফিলকে কেন্দ্র করে বেশ চ্যালেঞ্জে ছিল নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী। বিভিন্ন মহলের নেতিবাচক প্রতিক্রিয়া উপেক্ষা করেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে কোনো উপায়েই হোক এই তাফসির মাহফিল সফল করবেন বলে জানিয়েছেন। সেই সাথে তারা প্রস্তুতিও গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খান।
এ ছাড়া সার্বিক সহযোগিতায় থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আতিকুর রহমান।
(33)-20261116083052.jpg)
ইতোপূর্বে এদিকে মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, "একজন বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিয়ে এলাকার শান্তি বিনষ্ট করবে, এটা আমরা হতে দিতে পারি না। এছাড়া পোস্টারে যাদের নাম ব্যবহার করা হয়েছে, তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।"
জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন কাসেমী বলেন, "আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। আমির হামজার মতো বিতর্কিত ব্যক্তিকে আমরা বক্তা হিসেবে দেখতে চাই না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে এবং এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।"
রোববার (১৫ নভেম্বর) বিকালে মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা সবাইকে নিয়ে মাহফিল উপভোগ করতে চাই। তিনি সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।


(34)-20261116082839.jpg)
(33)-20261116082733.jpg)









(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(18)-20261110062943.jpg)





(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)



আপনার মতামত লিখুন :