News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগ, তৎপর অয়ন ওসমান!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৭ পিএম নিষিদ্ধ আওয়ামী লীগ, তৎপর অয়ন ওসমান!

নারায়ণগঞ্জে আবারো নাশকতার চেষ্টা করে যাচ্ছে সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান অনুসারীরা। ইতোমধ্যে গত কয়েকদিন বিভিন্ন স্থানে তাদের মিছিলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ডিসেম্বর ঘিরে অনুসারীরা বড় ধরনের নাশকতা করতে পারে ধারণা করা হচ্ছে।

২০২৪ এর ৫ আগস্টের পর কিছুদিন চুপ ছিলেন অয়ন ওসমানের অনুসারীরা। তবে কয়েক মাস পরেই বিভিন্ন স্থানে মিছিল ও পোস্টারিং শুরু করে।

অয়ন ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি লুকিয়ে রাখলেও তিনি বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করে নানা ধরনের ষড়যন্ত্র করছে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনির একটি মন্তব্যের পর থেকে ওসমান পরিবার অনুসারীরা কিছুটা নিজেদের জানান দিতে শুরু করেছেন। রনি দাবী করেছেন নারায়ণগঞ্জে ওসমান পরিবারের বাইরে কিছু হবে না।

মূলত এর পরেই অয়ন ওসমান অনুসারীদের সরব হওয়ার উস্কানি দিচ্ছেন। সে কারণেই তারা ১৩ নভেম্বর রাতে মিছিল করেছে। ডিসেম্বর ঘিরে তাদেরও নাশকতার ছক রয়েছে।