জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহীদ ওরফে ডাকাত শহীদকে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তাকে বিএনপি রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তুলে তার প্রতি প্রশাসন ও বিএনপি নেতাদের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
শনিবার ১৪ নভেম্বর বিকেলে ফতুল্লার বক্তাবলী এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের কাছে এমন বক্তব্য রেখেছেন তিনি।
এমপি আল আমিন বলেন, মাদকের বড় বড় শেল্টার দাতারা প্রশ্রয় পাচ্ছে পলিটিক্যাললি। ডাকাত শহীদ, কি একটা ভূইফোড় সংগঠন তারেক রহমান না আরাফাত রহমান পরিষদ। সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নাই। এই সংগঠন দিয়ে সে নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করে সে প্রটেকশন পাচ্ছে। প্রশাসনের এ ব্যাপারে স্পষ্ট অবস্থান জানানো উচিত। সেই সাথে বিএনপি নেতাদেরও বলছি যারা এমন ভূইফোড় সংগঠন দিয়ে অন্যায় করছে তাদের ব্যাপারে আপনাদের বক্তব্যও স্পষ্ট করা উচিত। আপনি জনগণের কাছে কান পাতলেই বুঝবেন যে একটা ইট কিনতে হলেও তাদের থেকে কিনতে হবে। বাড়ি করতে গেলে চাঁদা দিতে হবে জমি কিনতে বিক্রি করতে তাদের চাঁদা দিতে হবে। এ ধরনের গুন্ডামি মানুষ পছন্দ করে না। গুন্ডাদেরকে যখন আবার বিএনপি নেতারা প্রটেকশন দেয় তখন মানুষ হতাশ হয়। আমরা মনে করি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের এসব রাজনৈতিক প্রটেকশন বন্ধ করতে হবে। প্রশাসন আরো বেশি একটিভ হলেই এসব মাদকের সমস্যা সন্ত্রাসের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবো।
জানা গেছে, এর আগে শহীদ ওরফে ডাকাত শহীদের শেল্টার দেয়া বন্ধে সাবেক কাউন্সিলর বিভাকে সতর্ক করা সহ কেউ যেন তাকে শেল্টার না দেয় সেই বার্তা দিয়েছিলেন সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। গত ৩০ জুন নাসিক প্রশাসক এক অনানুষ্ঠানিক বৈঠকে শহীদ ওরফে ডাকাত শহীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর এমন তথ্য জানান বিএনপির একাধিক নেতাকর্মীকে। এসময় সাবেক কাউন্সিলর বিভা হাসানকেও ফোন করে বিষয়টি জানানো হয়। মূলত কেউ যেন শহীদের বিষয়ে সুপারিশ না করে এবং তার অপকর্মের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করা হয় এমন বার্তা পৌছান তিনি।
ডাকাত শহীদ নারায়ণগঞ্জ ট্যাংক লড়ি কার্ভাট ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন ৫ আগস্টের পর। এর পূর্বে তিনি ছিলেন আওয়ামী লীগের কর্মী। ছিলেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অন্যতম সহযোগী। ৫ আগস্টের পর আজমেরী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেলে ডাকাত শহীদ বনে যান বিএনপি নেতা।
আর তাকে নিতাইগঞ্জে ওই কমিটিতে অধিষ্ঠিত করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি হাসান আহম্মেদ। তিনি ওই কমিটির সভাপতি। তবে হাসান আহম্মেদ শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হওয়ায় তার সকল কিছুর নিয়ন্ত্রণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা। ডাকাত শহীদ জোড়া খুনের আসামি।
নিতাইগঞ্জই বাবুরাইল কাশীপুরের খিলমার্কেট, বাংলাবাজার হোসাইনি নগর, হাটখোলা, আম বাগান, চৌধুরীবাড়ি, শহীদনগর, গোগনগর, পাইকপাড়া, নামাপাড়া, শাসনগাঁও, ভোলাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত বিশাল এই এরিয়া জুড়ে মাদকের একছত্র নিয়ন্ত্রক সাব্বির হোসেন শহিদ। তার নিয়ন্ত্রিত বিশাল এই মাদকের সামাজ্যে হাত বাড়ালেই মিলে গাঁজা থেকে শুরু করে হেরোইন, ইয়াবা, ফ্যান্সিডিল ও মদ। এসব মাদক দ্রব্যের পাইকারী বিক্রেতা সাব্বির হোসেন শহিদ।
শুধু মাদকের ডিলারশীপই নয় শহিদের মাধ্যমেই উল্লেখিত এলাকা গুলো জমি দখল, অপহরণ করে মুক্তিপন আদায় সহ ছিনতাই ডাকাতি সকল কিছুর নিয়ন্ত্রক এই শহিদ। উল্লেখিত এলাকাগুলোকে যদি অপরাধের স্বর্গরাজ্য বিবেচনা করা হয় তবে সেই রাজ্যের স্বঘোষিত সম্রাট হয়ে উঠেছে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদ।
স্থানীয়রা জানান, এসব অঞ্চল গুলোতে শহিদের মাদক বিক্রির জন্য ৩ থেকে ৪ হাজার লোক নিয়োগ প্রাপ্ত রয়েছে। যাদেরকে প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা চুক্তিতে রাখা হয়েছে। তাঁতীপাড়া মোড় থেকে নাগবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন ল্যাম্পপোস্ট তারা সিসি টিভি ক্যামেরা স্থাপন করে স্পট গুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। যাতে করে প্রশাসনের লোকদের ওইসব এলাকায় ঢুকতে দেখতে পেয়ে আগে থেকেই সর্তক হতে পারে।
গুঞ্জন রয়েছে রাত ১১টার পর থেকে নাগবাড়ি ডায়াবেটিস হাসপাতালের পেছনে শহিদের অফিসে ফতুল্লা পুলিশের বিভিন্ন সদস্যদেরকেও সেখানে আনাগোনা করতে দেখা যায়। মাসোহারা আদায় করার জন্য। আদতে পুলিশ মাদকের ব্যাপারে তাদের জিরো ট্রলারেন্সের কথা শুনালেও এটা স্রেফ তাদের মুখস্ত বয়ান। মূলত পুলিশের পরোক্ষ মদদের কারণেই শহিদ মাদকের এতোবড় সিন্ডিকেট পরিচালনা করতে সক্ষম হচ্ছে। কারণ তারা রোহিঙ্গাদের মাধ্যমে সরাসরি টেকনাথ হয়ে মায়ানমার থেকে ইয়াবা সহ মাদক দ্রব্য গুলো নারায়ণগঞ্জে ৫নং মাছঘাটে গভীর রাতে এসে ডেলিভারী করা হয়। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন স্থানে চলে যায়।
পুলিশের পরোক্ষ মদদের পাশাপাশি তার রয়েছে রাজনৈতিক নেতাদের ছায়া। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই শহিদকে এলাকায় না দেখা গেলেও বর্তমানে তিনি পুরোদস্তুর একজন বিএনপি নেতা। মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ও দাদা সেলিম এর মাধ্যমে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মিছিল মিটিং সমাবেশে জনবল সাপ্লাই দিয়ে থাকে এই শহিদ।
শহিদের বাহিনীতে আরো সক্রিয় সদস্য হিসেবে রয়েছে সবুজ ও বাপ্পি চিশতি নামের আরো দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শহিদ বাহিনীর দুই গ্রুপের মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলি বর্ষণের মত ঘটনাও ঘটে। গুলিতে শুভ নামের একটি গুরুতর আহত হওয়ার গুঞ্জন শোনা গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শোনা গেছে। তবে এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ওই সংঘর্ষের পর বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ডাকাত শহীদ কে নিয়ে বিব্রত হয়েছেন। যদিও পরের দিন ডাকাত শহীদের পক্ষে মাদক বিরোধী মিছিল করে আগের দিনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বাপ্পি চিশতি।










(29)-20261115060124.jpg)
(28)-20261115055902.jpg)





(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)




(18)-20261110062943.jpg)









আপনার মতামত লিখুন :