বন্দরে কুষ্টিয়া-৩ আসনের এমপি মাওলানা আমির হামজার আগমন ঘিরে স্থানীয় মসজিদ কমিটি ও বন্দরের আলেম ওলামা পরিষদসহ বিভিন্ন আলেমদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
১৬ নভেম্বর দক্ষিন লক্ষণখোলা এলাকায় পৌর মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা নামে তাফসীরুল কোরআন মাহফিলে আসার কথা রয়েছে যা নিয়ে এলাকায় এক প্রকার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে জেরা হেফাজতের সেক্রেটারী মাওলানা জাকির হোসেন কামেমী বলেন, আমরা মাহফিরের বিপক্ষে নই। মাহফিল সুন্দরভাবে হোক সেটা আমরা চাই। তবে কোন বিতর্কিত বক্তা আমরা মেনে নেব না। আমরা প্রশানের কাছে দাবি জানাই যাতে বিতর্কিত বক্তা এসে বন্দরের পরিবেশ নষ্ট না করে তা হলের দার দায় প্রশাসনকে নিতে হবে।
মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, একজন জামায়াতের বক্তা এসে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিয়ে এলাকার শান্তি বিনষ্ট করবে এটা আমরা হতে দিতে পারি না। আর তারা পোস্টারে যাদের নাম ব্যবহার করেছে তাদের অনেকে জানেনও না যে তাদের নাম পোস্টারে দেয়া হয়েছে। যদি কাউকে দাওয়াত না দিয়ে তার নাম পোস্টারে দেয়া হয় তা ইসলাম কতটুকু সমর্থন করে তা আয়োজকদের প্রতি আমার প্রশ্ন রইল।
এ ব্যপারে ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, মাওলানা আমির হামজা একজন বিতর্কিত বক্তা তার মাহফিলে জুতা মারা হয়। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী রয়েছে। সে চরমোনাই পীরকে নিয়েও বিরুপ মন্তব্য করেছে। আমরা সংগঠিত হচ্ছি যেভাবে হোক বন্দরে আমির হামজার মত বক্তাকে আনতে দেয়া হবে না। আমরা তা প্রতিহত করব।
স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক বলেন, লক্ষণখোলা মাঠে মাওলানা আমির হামজার আগমন নিয়ে এলাকায় এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। আয়োজকরা অনেককে দাওয়াত না দিয়ে তাদের নাম ব্যবহার করেছে।
আয়োজক কমিটির মাওলানা আতিক বলেন, ২/১ জনের নাম তাদের সাথে কথা না বলে দেয়া হয়েছে তা এলাকার সন্তান হিসাবে। আগামীতে তা দেয়া হবে না। তবে যারা এখন বিরোধীতা করছে তারা হয়তো রাজনৈতিক চাপে বিরোধীতা করছেন।
এদিকে সিটি করপরোশেনের পক্ষ থেকে জানা গেছে ১৬ নভেম্বরে দক্ষিণ লক্ষণখোলা মাঠে মাহফিল করতে সিটি করপোরেশনের অনুমতি এখনো নেয়া হয়নি।












(20)-20261112072127.jpg)
(19)-20261112071921.jpg)






(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)







(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)


আপনার মতামত লিখুন :