News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত আহত ২১ পরিবারকে ৬৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৭:৪৪ পিএম সড়ক দুর্ঘটনায় নিহত আহত ২১ পরিবারকে ৬৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবারকে ৬৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এদের মধ্যে নিহত ১১ জনকে ৫ লক্ষ টাকা, আহত ২ জনকে ৩ লক্ষ টাকা এবং ৮ জনকে ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়। বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনা ও পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাফী বিন কবির।

জেলা প্রশাসক বলেন, সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে চালক, পরিবহন মালিক, শ্রমিক এবং সাধারণ পথচারী সহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার এই উদ্যোগকে উপস্থিত ব্যক্তিরা মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।