News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি সমঝোতা!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৩৭ পিএম নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি সমঝোতা!

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক যুবদল নেতা রানা মুজিব। তিনি দাবী করেছেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া নিষিদ্ধ সন্তানদের পুনর্বাসন করা হচ্ছে।

রানা মুজিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষনকারী এবং মামলার এজাহারভুক্ত আসামিরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সময় দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে তাদের উপার্জিত অবৈধ টাকা পয়সা ব্যবহার করছেন এবং দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে ওসমানী স্টেডিয়াম সংলগ্ন কিছু তরুণ ঝুট ব্যবসায়ী বিভিন্ন সময়ে আওয়ামী দোসরদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে থাকেন যাতে তারা আন্দোলন সংগ্রাম বেগবান করতে পারে। ওসমানী পৌর স্টেডিয়ামের আশেপাশে এবং শহরের অন্যান্য এলাকায় তাদের বাড়িঘর হলেও তারা কোনো না কোনো সময় জেলা ক্রীড়া সংস্থার অফিসে এসে গোপনে মিলিত হচ্ছেন। গত ১৭ বছর যারা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ছিলেন অবশ্যই তারা টিটু বা শামীম ওসমানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। কথা হচ্ছে গত ১৭ বছর কমিটিতে থাকা লোকগুলির এতো বড়ো স্পর্ধা আসলো কোত্থেকে? আজকে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীরা সারা দেশব্যাপী ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিশীল করার যে পাঁয়তারা শুরু করেছেন তা আমাদের মধ্যে কিছু (বিএনপির) নেতাকর্মী আছেন যাদের এতো পদ পদবি থাকা সত্তে¡ও তাদের আরো পদ পদবি প্রয়োজন। এই পদ পদবি লোভীদের কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্তানেরা ছাত্র-জনতার হত্যা মামলার এজারভুক্ত আসামি হওয়া সত্য বুক চেতিয়ে ঘুরে বেড়াচ্ছে এর প্রধান কারণ হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন করতে হলে কাউন্সিলরশিপ থাকতে হবে। এই কাউন্সিলরশিপ কোত্থেকে আসবে? মূলত যাদের নামে নথিভুক্ত টিম রয়েছে এবং টিমের মালিক রয়েছেন সাধারণত তারাই ভোটার হয়ে থাকেন। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্কার নির্বাচন করবেন তাদের এখন প্রয়োজন বিভিন্নপন্থায় কোন টিম যোগাড় করে মালিকানা পরিবর্তন করে কাউন্সিলরশিপ অর্জন করা। বিএনপির কোনো নেতৃবৃন্দেরই জেলা ক্রীড়া সংস্থা অন্তর্ভুক্ত নিজস্ব কোন টিম নেই।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের পুনর্বাসনের আশ্বাস প্রদান করে আমাদের অনেক নেতৃবৃন্দই টিমের মালিক হয়েছেন এবং কাউন্সিলারসীপ নিয়ে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করতেছে। এমনও শোনা যায় সুদূর আমেরিকায় বসে বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দের হাতে তাদের কাউন্সিলারসিপ ট্রান্সফারের মাধ্যমে নিজস্ব লোকদের ভোটার বানাচ্ছেন। অথচ আমরা যখন মঞ্চে উঠে বক্তব্য দেই তখন ওই লোকগুলাকে ফ্যাসিস্ট ছাত্র জনতার খুনি হত্যাকারীর নাম উল্লেখ করে বক্তব্য দিয়ে থাকি পদ-পদবির আশায়। আমরা তাদের সাথে রীতিমতো যোগাযোগ রেখে আঁতাত করে দিকনির্দেশনা নিয়ে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা পথ পদবীর আশায় গত ১৭ বছরের বিএনপি'র আন্দোলন সংগ্রামের অর্জনকে বিক্রি করে দিচ্ছে গুটি কয়েকজন।

রানা মুজিব লিখেন, কাউছার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বাড়ি ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন উত্তরপ‚র্বক কোনে। তার সবচেয়ে বড় পরিচয় জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শামীম ওসমানের শ্যালক তানভীর টিটুর খুবই আস্থাভাজ। তার কাছে নামে বেনামে কয়েকটি টিম রয়েছে এই টিমগুলিকে পুঁজি করে সে বিএনপির নেতাদেরকে ম্যানেজ করে এলাকায় প্রভাব খাটানোর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।