নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লক্ষীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরে ভক্তদের প্রবেশে বাধা দেওয়া ও মন্দিরের জিনিসপত্র ভাংচুরের অভিযোগে 'নীট কনসার্ন গ্রুপের' ডাইরেক্টসহ দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটে যাওয়া ঘটনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশের হেফাজতে থাকারা হলেন নীট কনসার্ন গ্রুপের ডাইরেক্ট মনির হোসেন মনা এবং সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে লক্ষী নারায়ণ কটন মিলস দুর্গা মন্দিরের জমি নিয়ে নীট কনসার্ন গ্রুপের মালিকপক্ষের সঙ্গে মন্দির কমিটির ঝামেলা চলছে। যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে,আদালতের মামলাকে উপেক্ষা করে গতকাল ১০ নভেম্বর সন্ধ্যা ছয়টার সময়ে নীট কনসার্ন গ্রুপের লোকজন মন্দিরের প্রবেশপথের পূর্বের তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো,মন্দিরের সামনে টানানো ব্যানার ও সামিয়ানা অপসারণ এবং বিভিন্ন আসবাবপত্র ভাংচুর চালিয়েছে। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবগত করার পাশাপাশি জেলা প্রশাসন ও এসপি অফিসে জানানো হলে আজ দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নীট কনসার্নের ডাইরেক্টসহ দুজনকে থানা হেফাজতে নিয়েছেন।
এ বিষয়ে লক্ষীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী বলেছেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মন্দিরের প্রবেশগেটের পূর্বের তালা সরিয়ে নীট কনসার্ন কর্তৃপক্ষ নতুন তালা লাগানো এবং মন্দিরের ভেতরে ভাঙচুর চালানো হয়। একইসাথে তাদের লোকজন মন্দিরের গেট বন্ধ করে আমাদের কালীপূজায় অংশগ্রহণ উদ্দেশ্যে আসা মানুষ আটকে দেন।
তিনি বলেন, মন্দিরের জমি নিয়ে তাদের সঙ্গে কোনো ঝামেলা নেই। মূলত তারা মন্দিরের জমি দখল নিতে এই কান্ড ঘটিয়েছে। আমরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং মামলা করার জন্য প্রস্তুতি চলছে।
বক্তব্যের জন্য নীট কনসার্ন গ্রুপের আরেক পরিচালক জাহাঙ্গীরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা সত্বেও কথা বলা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মন্দিরের ঘটনায় ডাইরেক্টসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত তাদের আটক দেখানো হয়নি। আমরা আলোচনা করছি।
উল্লেখ্য, এরআগে মন্দিরের জমি-সংক্রান্ত বিরোধ নিরসনে গত (২৬ অক্টোবর) মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
ওই বৈঠকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।





















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)




(18)-20261110062943.jpg)






(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :