News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিস্কারের পর ভাংচুর ও লুটপাটের মামলার আসামী জুয়েল আরমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:৫৩ পিএম বহিস্কারের পর ভাংচুর ও লুটপাটের মামলার আসামী জুয়েল আরমান

কৃষক দল থেকে বহিষ্কার করার পর এবার বাড়ী ভাংচুর ও লুটপাটের মামলার আসামী হলেন জুয়েল আরমান। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মামলাটি দায়ের করেন ফতুল্লা শিয়াচর তক্কার মাঠ এলাকার দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী নিলুফা আক্তার মিনু।

 
মামলায় আসামী করা হয়েছে ফতুল্লা থানার বহিষ্কৃত কৃষক দল সভাপতি জুয়েল আরমান, কাদের,  আহমদ (৫০), জনি (২২), মনির (২৫),  নাহিদ (২৪),  হৃদয় হোসেন (২৮),  শাকিল গাজী (৩০) সহ অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৪০ জন।

 
পুলিশ জানিয়েছে মামলার এজাহারনামীয় আসামী শাকিলকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

 
জানা যায়, জুয়েল আরমান সহ তার সহোযোগি নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর ২টায় একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিমে অটোরিক্সার জন্য আসলে ইসদাইর রসুলবাগের প্রবেশ মুখের গলিতে দেলোয়ার ওরফে দেলুকে দেখতে পেয়ে তাকে ধরতে গলিতে যায়। এ সময় পূর্ব থেকেই অপেক্ষামান ডাকাত দেলু তার দুই  পুত্র শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদার  সহ ২০/৩০ জনের অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ,মোটা কাঠের ডাসা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তখন কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম, সোহেল সহ ৭ থেকে আটজন রক্তাক্ত জখম হয়।

 
একই দিন রাত ৮ টায় শিয়াচর তক্কারমাঠস্থ দেলোয়ার হোসেন দেলুর বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাচলাকালীন সময়ে ইউসুফ নামের এক যু্বক নিজ মোবাইল ফোনে  হামলার দৃশ্যের ভিডিও ধারন করছিলো। বিষয়টি দেখে ফেলে হামলাকারীরা। তখন ধারণকৃত মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে ইউসুফ বাধা দেয়। এতে করে হামলাকারীরা ইউসুফকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। আহত ইউসুফ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২ টার দিকে ইউসুফ চিকিৎসাধীনবস্থায় সেখানে মারা যায়।

 
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান,দেলোয়ার হোসেন দেলুর বাড়ীতে হামলার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে জুয়েল আরমান সহ ৮ জনের উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়েছে। ইতিমধ্যেই এজাহার নামীয় আসামী শাকিল কে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।