News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দারুল খবির ইসলামিক স্কুলে ইতমিনান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:২৭ পিএম দারুল খবির ইসলামিক স্কুলে ইতমিনান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকার দারুল খবির ইসলামিক স্কুলে ইততিনাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- দারুল খবির ইসলামিক স্কুল, খাদিজা জুনাইসা তালিমুন নিসা মাদ্রাসা, মিফতাহুল উলুম চাঁন গুলশান আরা মাদ্রাসা, মারকাজুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, নূরে মদিনা হিফজুল কোরআান মাদরাসা, তানযীমুল কুরআন মডেল মাদ্রাসা, নূরে মদিনা হিফজুল কোরআান মাদরাসা ও হযরত ইবনে আব্বাস (রা.) মাদরাসা।

এদিকে এই বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ছিলো উৎসবমুখর আমেজ। অভিভাবকরা তাদের সন্তানদের আগ্রহ সহকারে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করান।

দারুল খবির ইসলামিক স্কুলের মোতাওয়াল্লী হাজী শেখ খবির উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই স্কুলটি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ছড়িয়ে আসছে। সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝেও বেশ আগ্রহ রয়েছে। সকলে মিলেই এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

প্রধান শিক্ষক দারুল খবির ইসলামিক স্কুল মাওলানা আফফান আমীন বলেন, আগে এই বৃত্তি পরীক্ষা ঢাকা কিংবা আশপাশ এলাকায় হতো। এবছর আমরা আমাদের দারুল খবির ইসলামিক স্কুলে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। সেই সাথে বেশ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, দারুল খবির ইসলামিক স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ছড়িয়ে আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণের জন্য। ছোট থেকেই শিক্ষার্থীদের সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তোলার জন্য কাজ করে থাকি।