আওয়ামী লীগ ভেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোজাম্মেল হোসেন রিপন নামক এক বিএনপি নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওই নেতা (নাসিক) ৩নং ওয়ার্ড বিএনপির ধর্ম-বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাগরিবের নামাজের পড়ে তার নিজের মুদি দোকান হতে আটক করে থানায় আনা হয়।
পুলিশের হেফাজতে থাকা বিএনপি নেতা মুন্সিগঞ্জের সমীর উদ্দিনের ছেলে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় যাবত তিনি ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকায় বসবাস করেন।
পুলিশের একটি সুত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ব্যক্তির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দলটির বিভিন্ন পদধারী নেতাকর্মীর সঙ্গে ছবি থাকার সুবাদে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে দলীয় নেতাকে আটকের খবরে তাকে ছাড়িয়ে নিতে থানা প্রাঙ্গণে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীরা তাকে ছাড়ানোর জন্যে আনাগোনা করতে দেখা গেছে।
বিএনপি নেতাকে হেফাজতে নেওয়ার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.হেমায়েত উদ্দিন বলেন, আমি নিয়ে এসেছি। তবে এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারছি না অনুগ্রহ করে ওসি স্যারের সঙ্গে কথা বললে ভালো হবে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, রিপন আমাদের ৩নং ওয়ার্ড বিএনপির ধর্ম-বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। থানা পুলিশ বসত তাকে আটক করে নিয়ে এসেছেন। আমরা বর্তমানে ওসি স্যারের অপেক্ষায় থানায় রয়েছি।
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে আটক করার তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলে, উনি বহুবছর ধরে বিএনপির রাজনীতি করেন। তবে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সঙ্গে তার কিছু সামাজিক প্রোগ্রামের ছবি ছাড়া অন্য কিছু নেই। মূলত শাহজালাল বাদলও একসময় আমাদের সঙ্গে ছাত্রদল করেছেন।
বক্তব্যের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা সত্বেও বক্তব্য নেওয়া সম্ভব না হওয়ায় পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে পুরোপুরি তথ্য জানেন না।














(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)




(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :