News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদমারীতে লেগুনায় আগুন : পলাশ সহ আসামী ৬০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:৫৪ পিএম চাঁদমারীতে লেগুনায় আগুন : পলাশ সহ আসামী ৬০

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ডাকা লকডাউনের রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা চাঁদমারী এলাকায় দাঁড় করানো দুটি লেগুনা গাড়ীতে আগুন জ্বালিয়ে দেওয়ার কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ সহ ৩৭ জনের উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানায়র উপ-পরিদর্শক (এস আই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামীরা হলো মীর সোহেল আলী মীরু,  মোহাম্মদ হাসান (২৯), মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার (৫০), উজ্জল (৪০),  ফরহাদ (৩৫),  আল ফাহাদ অমিত (২৪), শামিউন সিনহা,  বাসেদ মেম্বার,  ইলিয়াস (৫০), দেলোয়ার (৪০),  টিকা মোল্লা (৫০), মিলন (৪৫),  পলাশ (৪৫),  মো. সোহেল (৩০), শাওন, রাকিব হোসেন (৩০), রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল (৪৮), আজমত আলী (৪৫), মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু (৪৫), মো. রতন, আনিসুর রহমান শ্যামল (৫০),  নূর হোসেন (৫০),  মো. শিপলু (৫০), আমির (৪০), নেছার সোনি,ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, রাকিব হোসেন, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভ(৩৫) সহ আরো অজ্ঞাতনামা ৫০/৬০ জন।

মামলায় উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর ভোর অনুমান সাড়ে ৪টায় ফতুল্লা মডেল থানার চাঁদমারিস্থ নারায়নগঞ্জ চেম্বার এন্ড কমার্স ভবন সংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে শুভ এর গ্যারেজের সামনে নারায়ণগঞ্জ-সাইনবোর্ড লিংক রোডের পূর্ব পাশে ফুটপাতের উপর রাখা পুরাতন ২ টি লেগুনা গাড়ীতে দাহ্য পদার্থ দিয়া অগ্নিসংযোগ করে দূবৃত্তরা  দ্রুত  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নিসংযোগের ফলে গাড়ি ২টির সিট, গ্লাস, টায়ার ও প্লাস্টিকের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয় বলে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, লেগুনাতে অগ্নি সংযোগের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যেই আমরা একজনকে গ্রেফতার  করতে সক্ষম হয়েছি। মামলার অপর আসামীদেরকেও অতি দ্রুত গ্রেফতার করা হবে।