নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন।
মামলার আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. শরিফুল ইসলাম সিফাত, মো. শরিফ হোসেন মমিন (কর্মী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ), আজাদ হোসেন ওরফে বাবু (সক্রিয় সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ), মো. মিলন হোসেন (সক্রিয় সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ),মো. মিনহাজুর রহমান রায়হান (সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ),মাহাবুব পারভেজ (সভাপতি, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ),দেলোয়ার হোসেন কনক (সদস্য, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, আওয়ামী লীগ),শামীম আহম্মেদ (সভাপতি, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগ), নজরুল ইসলাম (সক্রিয় সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ),নাসির উদ্দিন (সাধারণ সম্পাদক, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগ), শহীদুর রহমান শাহিন (সাধারণ সম্পাদক, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ), বাবুল মিয়া (ডোনার, আওয়ামী লীগ), আবু সাঈদ (সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁ উপজেলা যুবলীগ), আরিফ আহম্মেদ (সহ-সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁ উপজেলা যুবলীগ), রাসেদুল ইসলাম রাসেল (সভাপতি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ), মো. হৃদয় (ছাত্রলীগ নেতা),এস কে সজিব ওরফে ছোটবদি (সভাপতি, মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগ),ফিকুল ইসলাম সাগর (সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ),নাজমুল খান শান্ত (সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ),ল্যাংড়া আবুল ভেন্ডার (সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগ),আক্তার (সক্রিয় সদস্য, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগ),মো. রাসেল (সাবেক সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ),মো. নাহিদ (সক্রিয় সদস্য, ছাত্রলীগ), আ. রব মিয়া (সক্রিয় সদস্য, যুবলীগ), রব মিয়া (যুগ্ম সম্পাদক, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ) এবং নাজমুল মিয়া (সক্রিয় সদস্য, ছাত্রলীগ)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)


(20)-20261112072127.jpg)



(31)-20261116072622.jpg)






(28)-20261115055902.jpg)

(36)-20261118075238.jpg)
(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :