‘লক্ষ্যা পারের কবি মুজিবুল হক কবীর' শীর্ষক আলোচনায় বক্তারা বলেছেন, মুজিবুল হক কবির ঢাকামুখি না হয়ে, নারায়ণগঞ্জ না ছেড়ে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার কবিতা ও ছন্দ বিষয়ক লেখা ইংরেজি, উর্দু ও গুজরাটি ভাষায় অনুদিত হয়েছে। ছন্দ বিষয়ে বাংলা ভাষার পাঁচটি বইয়ের নাম লিখলে তার ছন্দের ঘরবাড়ি বইটি উপরের দিকে থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার লেখা পড়ানো হয়, রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু মুজিবুল হক কবির দেশের উল্লেখযোগ্য জাতীয় পুরস্কারগুলির কোনোটি পাননি। কারণ দেশের জাতীয় পুরস্কারগুলি অর্থের বিনিময়, তদ্বিরের মাধ্যমে, ক্ষমতা প্রয়োগ করে, তোষনসহ বিভিন্ন অসৎ পন্থায় প্রদান করা হয়। এক্ষেত্রে প্রকৃত গুণীজনেরা মূল্যায়িত হন না।
নারায়ণগঞ্জ কবিতা পরিষদ শুক্রবার সকালে এ আলোচনা আয়োজন করে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কবিতা নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি সালাম জুবায়ের।
নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছড়াকার ডক্টর রুমন রেজা, অনুবাদক সাইদুর রহমান, কবি করিম রেজা, পুলক হাসান, কাজল কানন, অভিজিৎ রায়, দীপক ভৌমিক, মোহাম্মদ সেলিম, আহমেদ বাবলু, জহিরুল ইসলাম মিন্টু, মিলন মাহমুদ, চান মিয়া চান্দু, আনিসুর রহমান হিরা, মোখলেসুর রহমান তোতা, কাউসার আহমেদ, জয়নাল আবেদীন জয়, মাসুদ রানা লাল, চঞ্চল মেহমুদ কাশেম, লুৎফর রহমান মিয়া ভাই, চান মিয়া চান্দু, মাসুদ রানা সবুজ, মিলন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের ডক্টর রুমন রেজা বলেন, মুজিবুল হক কবির সাহিত্যকে সাধনার পর্যায়ে নিয়ে গেছেন। বাংলা সাহিত্যে তার সৃষ্টি উপেক্ষা করার উপায় নেই। কবি শামসুর রহমান সাম্প্রতিক সময়ের ৫ জন বিশিষ্ট কবির মধ্যে কবির ভাইয়ের নাম উল্লেখ করেছেন। অনেক বিশ্ববিদ্যালয়ে তার ছন্দের বই ও কবিতা পড়ানো হয়।
কবি করিম রেজা বলেন, মুজিবুল হক কবির রমা কান্ত কামারকে নিয়ে সিরিজ কবিতা লিখেছেন। রমাকান্ত কামার চরিত্রটি পরে আরো অনেকের কবিতায় পেয়েছে।
অনুবাদক সাইদুর রহমান বলেন, ১৯৮৭ সালে 'পয়েম অব ফাইভ ইয়াং পয়েট অব বাংলাদেশ' এর একজন মুজিবুল হক কবির। পুরস্কার পাওয়ার অসৎ পন্থায় না হাটায় মুজিবুল হক কবির যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয় পুরস্কারগুলির কোনোটা পাননি।
কবি অভিজিৎ রায় বলেন, মান্নান সৈয়দ বারবার তার লেখায় কোভিদ ভাইয়ের কথা বলেছেন। কবির ভাই তাকে অতিক্রম করেছেন যেটি মান্নান সৈয়দ নিজেও স্বিকার করেছেন।
এসব আলোচনার জবাবে অসুস্থ কবি মুজিবুল হক কবির অনুষ্ঠানে বলেন, সাহিত্যিকদের নির্বাচিত বই পড়া উচিৎ। নইলে জীবনের অনেক সময় অপচয় হয়ে যায়। জীবনের এ পর্যায়ে এসে আমার মনে হয় আরো বেশি নির্বাচিত বই পড়া উচিত ছিল। যে যে বিষয় পছন্দ করেন সে বিষয়ে বিষয়টি বেছে নিয়ে সেই বিষয়ের বই পড়া উচিত। তিনি বলেন, সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতায় সরকারকে এগিয়ে আসতে হবে। পশ্চিম বঙ্গে নতুন বই বের হলে সরকার ৫০০ বই সরকার কিনে নেয়। এটি লেখালেখিকে অনেকখানি এগিয়ে দেয়।





















(29)-20261115060124.jpg)

(22)-20261113124400.jpg)




(31)-20261116072622.jpg)





(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)

(23)-20261113124936.jpg)
আপনার মতামত লিখুন :