News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার ইসদাইরে ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:৩৩ পিএম ফতুল্লার ইসদাইরে ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ২টায়  এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  পাঠানো হয়। তাঁদের শরীর ও মুখমণ্ডল দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান তাঁরা। পরে সেখানে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর।

জাতীয় বান্ড এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।