নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, সেদিন যুবলীগের একটা পোস্টে দেখলাম ৫ এমপির বাড়ি জ্বালিয়ে দিবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এইটা গোপালগঞ্জ না, এইটা নারায়ণগঞ্জ। এইটা গোপালগঞ্জ না, এইটা নারায়ণগঞ্জ। এইখানে আপনারা যা ইচ্ছা তা করবেন আর এখানে সবাই বসে থাকবে ব্যাপারটা এইরকম হবে না। আমি দলীয় নেতৃবৃন্দকে বলব সব ধরনের আপনারা ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন প্রতি ইউনিয়নে তিনটি করে বাড়ি পোড়ানোর কথা। তিনটা করে বাড়ি পোড়ানোর দরকার নাই, শুধু একটু সাহসটা করে দেখান। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলও বসে থাকবে না। শুধু সাহসটা করে দেখান। বিশেষ করে কলাগাছিয়া আর বন্দর ইউনিয়নে লাফালাফিটা একটু বেশি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আজকের পর থেকে করে দেখান, আমরাও আপনাদের চ্যালেঞ্জ করে দিলাম। করে দেখান ইনশাআল্লাহ আমরা মাঠে আছি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউনের সময়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










(43)-20261119084120.jpg)
(42)-20261119061943.jpg)
(41)-20261119061608.jpg)
(40)-20261119060612.jpg)

(29)-20261115060124.jpg)

(22)-20261113124400.jpg)




(31)-20261116072622.jpg)








(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)

আপনার মতামত লিখুন :