News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যর বিচারের প্রশ্নে সব সরকারের মধ্যে যেন অলিখিত ঐক্য!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:৪৩ পিএম ত্বকী হত্যর বিচারের প্রশ্নে সব সরকারের মধ্যে যেন অলিখিত ঐক্য!

শুক্রবার বিকেলে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’ এর পুরস্কার করা হয় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহŸায়ক নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে এবং ভবানী শংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি লেখক গবেষক মফিদুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’ এর আহ্বায়ক জাহিদুল হক দীপু, ত্বকীকে নিয়ে লেখা রচনায় ‘ত্বকী পদক’ প্রাপ্ত বিজয়ী অশেষ লস্কর ও নুসাইবা বিনতে সাহেদ।

সুলতানা কামাল বলেন, ত্বকী হত্যার বিচারের সাথে জড়িয়ে আছে রাষ্ট্রের মানবিক চরিত্রের প্রশ্ন। যারা বাংলাদেশ বিরোধী তারা ত্বকীকে ঠিক চিনেছে, ত্বকী তাদের ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু আমরা যারা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই, তারা দ্বিধায় রয়েছি, কোন বাংলাদেশ আমরা চাই, দেশটা সকল মানুষের হবে নাকি কতিপয় মানুষের হবে। বার বার আমাদের মানুষকে বিভক্ত করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে। ঐক্য ছাড়া পরিবর্তন আনা যাবে না। আমরা যে সমাজ চেযেছিলাম, তা হয়নি। সরকার বদলালেও রাষ্ট্রের চরিত্র বদলায়নি।

মফিদুল হক বলেন, ত্বকীকে নিয়ে যে আন্দোলন গড়ে উঠেছে তা দুর্বৃত্তের বিরুদ্ধে, অপশাসন ও বিচারহীনতার বিরুদ্ধে। এইটি আমাদের আশাবাদী করে। এ আন্দোলন নারায়ণগঞ্জে যেভাবে শক্তি যোগাচ্ছে তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।   

আনু মুহাম্মদ বলেন, আমরা দেখছি সব সরকারই দুর্বৃত্ত তোষণ নীতি অবলম্বন করে। ত্বকী আমাদের সমাজের উদাহরণ। সরকার দলীয় লোকদের মুখে সব সময় শুনি ‘আইন তার নিজস্ব গতিতে চলে’। কিন্তু সত্য হচ্ছে আইন কখনোই নিজ গতিতে চলে না, সরকারের ইচ্ছে মাফিক চলে। আর তাই ত্বকী হত্যার বিচার যেমনি হয় না, তেমনি সাগর-রুনী, তনু, মুনিয়া হত্যার বিচার হয় না। অবাক করা বিষয় হচ্ছে ত্বকী হত্যর বিচারের প্রশ্নে সব সরকারের মধ্যে যেন অলিখিত ঐক্য রয়েছে, মিল রয়েছে। এইটি সাষ্ট্রের যন্য একটি বয়াবহ বার্তা।

রফিউর রাব্বি বলেন, বাংলাদেশে বিচারহীনতার অপসংস্কৃতির অবসান হয়নি। সরকার বদল হলেও বিচার ব্যবস্থা বদলায়নি। শেখ হাসিনার ধ্বংস করে রেখেযাওয়া বিচার ব্যবস্থায় পরিবর্তন আসেনি। গত সাড়ে ১৩ বছরে আদালতে ত্বকী হত্যার বিচারের ১০৭টি ধার্য-তারিখ অতিবাহিত হয়েছে কিন্তু অভিযোগপত্র আদালতে জমা পড়েনি। একটি দেশ কতটা সভ্য ও মানবিক তার মানদÐ ধরা হয় সে দেশের বিচার ব্যবস্থাকে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল বৈষম্যের অবসান, সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু রাষ্ট্র ক্রমাগত সে জায়গা থেকে দূরে সড়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা। প্রতিযোগিতায় রচনা ও চিত্রাঙ্কন উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হয়েছে স্মারক “ত্বকী”।