নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক মো. রনি (৪১) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি আল-আমিন (৩৫)।
একটি সিমেন্টের স্ল্যাব নষ্ট হওয়াকে কেন্দ্র করে এক নারীর সঙ্গে বিরোধ এবং পরে নিহত রনির সঙ্গে বাগ্বিতণ্ডা ও মারামারির জেরে এ হত্যাকাণ্ড ঘটান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মুস্তারীর আদালতে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে আল-আমিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, আল-আমিন পেশায় সিমেন্টের স্ল্যাব তৈরির কাজ করেন। কিছুদিন আগে তাঁর তৈরি একটি স্ল্যাবের ওপর এক নারী পা দেওয়ায় সেটি নষ্ট হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর ওপর ক্ষুব্ধ ছিলেন আল-আমিন। ঘটনার দিন রোববার (১৫ নভেম্বর) সকালে ওই নারীকে মাস্ক পরা অবস্থায় দেখতে পেয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি।
বিষয়টি দেখে রনি এগিয়ে এসে আল-আমিনকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন এবং গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আল-আমিন বাসায় গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে আসেন। পরে ওই ছুরি দিয়ে রনির শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আল-আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তাঁরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রক্তাক্ত অবস্থায় রনিকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে পুলিশ। পরে নিহতের স্ত্রী আফসানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আল-আমিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ২৮।
নিহত মো. রনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকার মৃত আলী হোসেন ও আনোয়ারা বেগমের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন।
গ্রেপ্তার আল-আমিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি তাঁরা মার্কেট এলাকার আব্দুল আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি আদালতে দোষ স্বীকার করে স্বিকার মধ্যে দিয়েছেন।






(35)-20261116083058.jpg)
(34)-20261116082839.jpg)
(33)-20261116082733.jpg)
(32)-20261116072912.jpg)
(31)-20261116072622.jpg)
(30)-20261116072427.jpg)








(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(18)-20261110062943.jpg)





(28)-20261115055902.jpg)





আপনার মতামত লিখুন :