News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তোলারাম কলেজে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৯:৪২ পিএম তোলারাম কলেজে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সরকারি তোলারাম কলেজ শাখার আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে রাকিবুল ইসলাম রাব্বি এবং সদস্য সচিব হিসেবে মো. ইব্রাহীম খলিল দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার ১৩ অক্টোবর অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইব্রাহিম মোল্লা ও নুর আলম নিলয়। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আবু ইউসুফ (নোবেল) এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আনিকা ইসলাম মৌ দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ইসলাম ও মিরাজ আহমেদ।

নবগঠিত এ কমিটির মাধ্যমে সরকারি তোলারাম কলেজে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরা এবং গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা এগিয়ে নিতে কাজ করবেন এমন প্রত্যাশা সংগঠনের নেতাকর্মীদের।