নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার নিখোঁজ যুবক শিশির বীরের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশির বীর পালপাড়া এলাকার মৃত বিপ্লব বীরের ছেলে। গত ৬ অক্টোবর আনুমানিক রাত ১২টার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো কিছু না জানিয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। তিনি কখন এবং কীভাবে বের হয়েছেন, তা পরিবারের কেউ বলতে পারছেন না। পরদিন সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, শিশির বীর ঘরে নেই। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।







































আপনার মতামত লিখুন :