জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন এমপি আবুল কালামের একমাত্র মেয়ে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক অস্থিরতার অভিযোগ তুলে ৮ অক্টোবর তিনি কেন্দ্রের কাছে পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মার্চ কেন্দ্রীয় কমিটি ঘোষিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব লাভ করিন। কমিটি গঠনের ৩ মাসের মধ্যেই সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রীয় নেতাদের কাছে সম্মেলনের তারিখ নির্ধারণের অনুরোধ জানাই। কিন্তু অদ্যাবধি কোন তারিখ নির্ধারণ করা হয়নি।
ইতোমধ্য ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের একাংশ যারা পেশায় আইনজীবীও বটে, ফোরামের অভ্যন্তরীণ কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন উপদলীয় কোন্দলে লিপ্ত। এর ফলে ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা এবং পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি নানাভাবে নাজেহাল ও অপদস্থ হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
সংগঠনের একটি দায়িত্বশীল পদে থেকেও তিনি গঠনমূলক কোনো ভূমিকা রাখতে পারছেন না। বরং চলমান পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে করছেন।


































আপনার মতামত লিখুন :