News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বন্দরে ৩ ওয়ার্ডে মাংস বিতরণ করলেন মাসুদুজ্জামান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১৭ পিএম বন্দরে ৩ ওয়ার্ডে মাংস বিতরণ করলেন মাসুদুজ্জামান

পবিত্র রমজানকে কেন্দ্র করে মানবিক সহমর্মিতার অংশ হিসেবে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রমজানের তৃতীয় দিনের মতো এদিনও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তাঁর উদ্যোগে নগরীর ১০ নং ওয়ার্ড এবং বন্দরের ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ১৩০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রতি পরিবারের হাতে পরিবারকে এক কেজি করে মাংস  দেওয়া হয়, যাতে রমজানের সময়ে তাদের খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হয়।

রমজানের মূল শিক্ষা, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সমাজে আরও জাগ্রত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। সামাজিক দায়িত্ববোধ থেকে মাসুদুজ্জামান প্রতি বছরই পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও পুরো রমজান জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আতাউর রহমান মুকুল,মম হাজী মো. মনির হোসেন সরদার,  এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।