News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ইরানে হামলার প্রতিবাদে আসওয়াদ খানের নেতৃত্বে র‌্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:২৭ পিএম ইরানে হামলার প্রতিবাদে আসওয়াদ খানের নেতৃত্বে র‌্যালি

ইরানে ইসরাইল ও আমেরিকার হামলার প্রতিবাদ ও বন্ধের দাবিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ভাতিজা আসওয়াদ খানের নেতৃত্বে গাড়ি ও মটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ র‌্যালিতে যোগ দেয়।

শুক্রবার ৬ মার্চ বাদ জুমআ নগরীর খানপুর এলাকা থেকে র‌্যালিটি শুরু করে চাষাঢ়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুট দিয়ে সাইনবোর্ড ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

র‌্যালিতে আসওয়াদ খানকে কালেমা সম্বলিত সাদা পতাকা ও বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে দেখা গেছে। এছাড়াও অন্যান্যদের হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড হাতে দেখা গেছে।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন আভাস, আরাফ, আফসাদ, সিফাত, শাফিন, প্রতীক, নুসায়ের সহ আরো অনেক।

র‌্যালি শেষে তারা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সাথে সাক্ষাত করেন।