News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

নারী দিবসে মহিলা পরিষদের আলোচনা সভা ও র‍্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:১৯ পিএম নারী দিবসে মহিলা পরিষদের আলোচনা সভা ও র‍্যালি

 আন্তর্জাতিক নারী দিবস' ২০২৬ উপলক্ষে "বৈষম্য রুখবো, প্রথা ও সংস্কার ভাঙবো, সমতার পৃথিবী গড়বো"-এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। 

রবিবার ৮ মার্চ বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে এ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

কর্মসূচির প্রথমে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহীদ মিনার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠন কার্যালয়ে এসে শেষ হয়। 

২য় পর্বে শহর সভাপতি সাহানারা বেগমের সভাপতিত্বে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয়ে (১৮ নবাব  সলিমুল্লাহ রোড) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

বক্তব্য প্রদান করেন জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন, শহর সংগঠন সম্পাদক নীলা আহমেদ, পরিচালনা করেন শহর সাধারণ সম্পাদক শোভা সাহা, আরো উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।

কবিতা আবৃত্তি করেন স্বনামধন্য আবৃত্তিকার ও সদস্য ফাহমিদা আজাদ, গান পরিবেশন করেন সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল ও সদস্য দীপা রায়সহ সংস্কৃতি উপ পরিষদের সদস্যবৃন্দ। সভায় জেলা, শহর ও পাড়া কমিটির ৭৮ জন সদস্য অংশগ্রহণ করেন।