দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে কাঞ্চন এলাকায় এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল।
ইফতার ও দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য প্রদানকালে শরীফ আহমেদ টুটুল বলেন, ‘বিএনপি গণ-মানুষের দল। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই দেশকে একটি সুখি-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। তার উদ্যোগগুলো অত্যন্ত প্রসংশনীয়। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন যে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমরা মানুষের কল্যাণে কাজ করছি। অতীতেও করেছিলাম এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ। সকলে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য বিশেষ ভাবে দোয়া করবেন। পাশাপাশি আমাদের মাতৃতুল্য নেত্রী ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। এছাড়াও বিশ্বে যেই যুদ্ধ চলমান রয়েছে, এর সকল ক্ষতিকর দিক থেকে মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই দেশ, দেশের জনগণ এবং পৃথিবীর সকল মুসলিমদের হেফাজতে রাখেন সেই প্রার্থনা রইল।’






































আপনার মতামত লিখুন :