News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে শহর উন্নয়নে দায়িত্ব পালনের আহবান সোহেলের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:১৪ পিএম ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে শহর উন্নয়নে দায়িত্ব পালনের আহবান সোহেলের

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায়ী পেশাজীবি সহ সর্বস্তরের মানুষকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) ফতুল্লার ইসদাইর এলাকার বাংলা ভবনে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এসময় প্রধান অতিথি ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে শহর উন্নয়নে দায়িত্ব পালনের আহবান জানান।

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, আমি আমার নিটিংয়ের সকল সদস্যদের অনুরোধ করবো আপনারা ভবনের উন্নয়নের স্বার্থে বাৎসরিক যে টাকা দিয়ে আসছেন তা যেন এবারও দিয়ে দেন তাহলে ভবনের কাজটা দ্রুত শেষ করতে পারবো। যারা বিগত সময়ে দায়িত্বে থেকেছেন তারা নিটিং ভবনের কাজ করেছেন। এখন সেই কাজটা ফিনিশিংয়ের পর্যায়ে রয়েছে। আমরা ভবনের কাজটা যেনো এই মেয়াদে সম্পুর্ণ করতে পারি তার জন্য চেষ্টা করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাফর আহমেদ, জাসাসের কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম সানি, চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, নিটিং ওনার্সের সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, আবুল বাশার, রাগিব হাসান, মোঃ জাকির ও নিটিং ওনার্স এসোসিয়েশনের সচিব সিরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।