News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় মৎসজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:৪১ পিএম ফতুল্লায় মৎসজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ ঘরে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত. আবুল বাশারের ছেলে।

স্থানীয়রা জানান, আদনান বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি বিয়েও করেননি। প্রায় সময় তিনি মাদকসেবন করে বিভিন্ন স্থানে পড়ে থাকতেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে খবর পেয়ে আদনান ইব্রাহীমের নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে থানা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার পরিবার জানিয়েছে, আদনান ইব্রাহীম মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। কয়েকদিন ভালো ছিলেন। গত রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকতে দেখেছেন পরিবারের লোকজন। ভোরে ঘরের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখেন তারা। এরপর থানায় খবর দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আদনান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’