নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মোঃ হারুন অর রশীদ খান মুকুল, জেলা জাসাসের সহ সভাপতি শহিদুল ইসলাম রিপন ও কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারন সম্পাদক রহিম হোসেন বাবুল।
এ সময় সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা কালে আনিসুল ইসলাম সানি আশাবাদ ব্যাক্ত করে বলেন, নবনিযুক্ত প্রশাসক সততা, নিষ্ঠা দায়িত্বশীলতার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন এবং নগরবাসীর প্রত্যাশা পূরনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।
আনিসুল ইসলাম সানি আরও আশাবাদ ব্যাক্ত করে বলেন, নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরীতে রূপান্তর করতে এবং নগরবাসীর সাচ্ছন্দ্যে চলাচলের জন্য রাস্তা ও ফুটপাথ পথচারীকে ফিরিয়ে দিতে, সুশৃঙ্খল যানজট মুক্ত শহর গড়তে, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা সহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি এবং জাসাসের সকল নেতৃবৃন্দ একসাথে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন।






































আপনার মতামত লিখুন :